ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সারা দেশে গ্রেফতার ১৭৪৮

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৭ জন।

বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন ৫৪১ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালভার, একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দেশীয় পাইপগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড কার্তুজ, একটি কিরিস, একটি ছোরা ও তিনটি ছুরি জব্দ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

সারা দেশে গ্রেফতার ১৭৪৮

আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫