ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, দুই আসনবিশিষ্ট ওই যুদ্ধবিমানটিকে নিশানা করা হয়েছিল এবং সেটি ‘বিধ্বস্ত হয়েছে’। তবে এই ঘটনা ঠিক কখন ঘটেছে, প্রতিবেদনে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সেন্টকম দাবি করেছে,  ‘বুধবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হওয়ার যে গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও সত্য নয়।’

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রশিদের জায়গায় আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক জাদরান

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬