ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েলে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। বৃহস্পতিবার এই হামলার কথা জানিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, এই হামলায় ‘খোররামশহর-৪’ নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো এক টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এবং এতে একাধিক ওয়ারহেডও সংযুক্ত করা যায়।

তবে ইসরায়েল পাল্টা দাবি করেছে, ইরান এই হামলায় গুচ্ছবোমা ব্যবহার করেছে।

শুধু ইসরায়েল নয়, একই সময়ে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট বাহিনী। এই ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে আরও উসকে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তথ্যসূত্র: এপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েলে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬