ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পারস্য উপসাগরের উত্তরাংশে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের আধাসামরিক বাহিনী বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, দিনের শুরুর দিকে কুয়েত উপকূলের অদূরে একটি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছিল।

ইরানের এই দাবি ওই হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে এ খবর জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬