ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্ত্রিসভার পর্যালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার (৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই উদ্বোধনী অধিবেশনকে ঘিরে সরকারি দলের যাবতীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, “সংসদ অধিবেশন কেন্দ্রিক আলোচনা হয়েছে এবং আমরা ইতোমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ—সরকারের এসব জনমুখী পদক্ষেপ রাষ্ট্রপতির ভাষণে যেন প্রতিফলিত হয়, সেই প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের উদ্যোগগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।”

জহির উদ্দিন স্বপন আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে। চূড়ান্ত খসড়া পরবর্তীতে প্রস্তুত করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে, বিশেষ করে অর্থ ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্ত্রিসভার পর্যালোচনা

আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬