ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশের সর্বোচ্চ সম্মাননা: ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার, মরণোত্তর সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় জীবনে অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল কীর্তির স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে পরিচিত এই পুরস্কারের তালিকায় মরণোত্তর সম্মাননা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান ও ত্যাগের এক অনন্য স্বীকৃতি।

এছাড়াও, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ক্রীড়ায় দেশের পরিচিত মুখ জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্মাননা পাচ্ছে। সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর) পুরস্কৃত হচ্ছেন।

জনপ্রশাসনে পি এইচ ডি কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া মনোনীত হয়েছেন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এই বছর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

দেশের সর্বোচ্চ সম্মাননা: ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার, মরণোত্তর সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৪:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬