ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

যৌতুক ও নির্যাতনের অভিযোগে আশাশুনির এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী। মঙ্গলবার (৪ মার্চ) আশাশুনি থানায় ভুক্তভোগী মুক্তি সরকার (৩৫) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের আরও চার সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- বিজয়ের কথিত দ্বিতীয় স্ত্রী ফাগুনী সুমি কাসারী (২৫), মা উষা রাণী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) এবং ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।

মামলার আরজি সূত্রে জানা গেছে, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে মুক্তি সরকারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার বাবদ প্রায় ৬ লাখ টাকার উপঢৌকন দেওয়া হয়। কিন্তু সম্প্রতি নিজ গ্রামে বাড়ি নির্মাণের জন্য বিজয় নতুন করে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে।

মুক্তি সরকার আরও অভিযোগ করেন, অতীতে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছিল। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান। ভারত থেকে ফিরে গত ২৩ ফেব্রুয়ারি তিনি আশাশুনির এসিল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালে আবারও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন। অভিযোগে আরও বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সকালে তাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ছাড়া এজাহারে ২নং আসামি ফাগুনী সুমি কাসারীর সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দ্বিতীয় বিয়ের বিষয়েও গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।

এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার ব্যক্তিগত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় সংঘাতে নতুন ট্র্যাজেডি: কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে শিশুর মৃত্যু

যৌতুক ও নির্যাতনের অভিযোগে আশাশুনির এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬