ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে নতুন উদ্যোগ: রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সারাদেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যশোর। আগামীকাল শুক্রবার (৫ মার্চ) থেকে শপিংমল ও পোশাকের দোকান ব্যতীত অন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক মতবিনিময় সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যবসায়ীদের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজ কার্যালয়ে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বিদ্যুৎ অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুৎ সাশ্রয়কে গুরুত্বের সঙ্গে দেখা আমাদের সকলের দায়িত্ব। বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য সরঞ্জাম বন্ধ রাখতে হবে। এছাড়া, শহরের বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বিদ্যুতের অপচয় কমালে ব্যবসায়িক খরচও অনেকাংশে কমানো সম্ভব হবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে শপিংমল ও পোশাকের দোকানগুলো এই নির্দেশনার বাইরে থাকলেও, ঈদের পর থেকে যশোরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ থাকবে।

যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে নতুন উদ্যোগ: রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬