পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের অভিজাত আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অব্যাহত অপতৎপরতা এবং প্রতারণার চড়া মূল্য দিতে হবে। এর পরিণামে এই অঞ্চলের সব সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ‘বেসামরিক স্থাপনাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে এই অভিযোগের পক্ষে কোনও সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই হুমকিকে এ পর্যন্ত দেওয়া সবচেয়ে ভয়াবহ হুঁশিয়ারি হিসেবে মনে করা হচ্ছে। এই হুমকির ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি গভীর সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
সূত্র: এপি
রিপোর্টারের নাম 






















