বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তার ক্লাব আল নাসর এই খবর নিশ্চিত করলেও, কবে নাগাদ এই পর্তুগিজ সুপারস্টার মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি। এতে আল নাসর শিবিরে খানিকটা উদ্বেগ দেখা দিয়েছে।
ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গত শনিবার আল ফাইহার বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া ম্যাচে চোট পান ৩৯ বছর বয়সী রোনালদো।
যদিও ক্লাব ইনজুরির বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি, তবে ম্যাচ শেষে আল নাসর কোচ হোর্হে জেসুস এটিকে ‘মাসল ফ্যাটিগ’ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দলের জিম সেশনে রোনালদো ভারোত্তোলন অনুশীলন করছেন।
পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো বর্তমানে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে এই চোট তার এবং দলের জন্য একটি ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























