ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিশ্বকাপে ব্যক্তিগত বিনিয়োগ: ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোর বয়কটের হুমকি

ফিফা’র বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্বে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ফেডারেশন সরাসরি বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ নিতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন পরিকল্পনা ঘিরে এক বড় অচলাবস্থা তৈরি হয়েছে।

সম্প্রতি ফিফা ঘোষণা দিয়েছে যে, তারা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করবে, যা তাদের মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফিফা দাবি করছে, এই অর্থ বিশ্বের ২১১ সদস্য দেশের ফুটবল উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

তবে এই পরিকল্পনা ঘোষণার পর থেকেই ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে। উয়েফাভুক্ত কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, যেখানে ফিফা যদি তাদের পরিকল্পনা থেকে সরে না আসে, তাহলে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের মতো কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। এছাড়া ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সের ফুটবল কর্তৃপক্ষও ফিফার এই পদক্ষেপের সমালোচনা করেছে।

স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ইনফান্তিনোর এই পরিকল্পনাকে আসন্ন ফিফা নির্বাচনের আগে ‘নির্বাচনি প্রচার’ বলে কটাক্ষ করেছেন। তার মতে, এটি কোনো সংস্কারের উদ্যোগ নয়, বরং ভবিষ্যতের ফুটবলকে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখার চেষ্টা। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারও এই পরিকল্পনার সমালোচনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বকাপে ব্যক্তিগত বিনিয়োগ: ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোর বয়কটের হুমকি

আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬