ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সিডনি অপেরা হাউসে লাল-সবুজের প্রতিনিধিদের ফুরফুরে মেজাজ: উত্তর কোরিয়া ম্যাচের আগে চাঙ্গা হওয়ার চেষ্টা

এশিয়ান কাপ বাছাইপর্বে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছে হারের পর কিছুটা মন খারাপ থাকতেই পারে। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ফিরতে সিডনির আইকনিক অপেরা হাউস ঘুরে সময় কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মানসিক সতেজতা বাড়াতেই এই উদ্যোগ।

মঙ্গলবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে দলের রিকভারি সেশন শেষ হয়। এরপর শহরের একটি অংশ ঘুরে দেখেন সাবিনা-রুপনারা। সিডনির রয়্যাল বোটানিক গার্ডেন হয়ে দলের সদস্যরা পৌঁছান পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা অপেরা হাউসে। মনোমুগ্ধকর এই পরিবেশে ফুটবলাররা দারুণ সময় কাটান। কেউ কেউ নানা ভঙ্গিতে ছবি তোলেন, কেউবা ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখেন।

দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। চীনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, “চীনের বিপক্ষে দল ভালো খেলেছে। আশা করি, সামনের ম্যাচগুলোতেও মেয়েরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।”

দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ আগের দিনের ম্যাচ এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, “আজ আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি। চীন ম্যাচের ভুলভ্রান্তি নিয়ে কাজ করবো এবং একটি ভিডিও সেশনও রাখা হয়েছে।” চীনের বিপক্ষে মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেয়েরা মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ওদের সিরিয়াসনেস ও আন্তরিকতার প্রতিফলন দেখা গেছে মাঠে।”

নিয়মিত গোলকিপার রুপনা চাকমার বদলে চীনের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া মিলি আক্তার প্রসঙ্গে মাসুদ আহমেদ বলেন, “মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল আরও দুই মাস আগে থেকে। চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে মিলির উচ্চতাকে কাজে লাগানো যেতে পারে, এই ভাবনা থেকেই তাকে সুযোগ দেওয়া হয়। সে প্রমাণ করেছে, সে ভালো খেলতে পারে।”

উত্তর কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রসঙ্গে মাসুদ আহমেদ বলেন, “পরের ম্যাচটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হলে একটি পয়েন্টও যদি আনতে পারি—সেই লক্ষ্য নিয়েই মেয়েদের উজ্জীবীবিত করছি। উত্তর কোরিয়াকে নিয়ে আজ ও কাল কাজ করবো। আশা করি, মেয়েরা ভালো করবে।” আগামী ৬ মার্চ শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সিডনির প্রাকৃতিক সৌন্দর্য ও অপেরা হাউসের প্রশান্তি লাল-সবুজের প্রতিনিধিদের নতুন করে চাঙ্গা করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

সিডনি অপেরা হাউসে লাল-সবুজের প্রতিনিধিদের ফুরফুরে মেজাজ: উত্তর কোরিয়া ম্যাচের আগে চাঙ্গা হওয়ার চেষ্টা

আপডেট সময় : ০২:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬