ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চাঁদাবাজ-অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, শুরু ঢাকা থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এই অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে চলবে। ইতোমধ্যেই এসব দাগী আসামিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সেই তালিকার ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হবে।

গতকাল বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সরকার জনগণকে আশ্বস্ত করতে চায় যে, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুতই পরিকল্পনা অনুযায়ী এই অভিযান শুরু করা সম্ভব হবে।

ডিএমপি সদর দপ্তর পরিদর্শনের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের সমস্যাগুলো শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য।

বিগত সরকারের আমলের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পুলিশ জনমনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

চাঁদাবাজ-অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, শুরু ঢাকা থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬