দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সৌরভ দাশ নথিপত্র জব্দের আবেদনটি করেন। আবেদনে বলা হয়, মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ লেনদেন এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সত্যতা যাচাই এবং তাদের সম্পদের প্রকৃত উৎস ও পরিমাণ নিরূপণের জন্যই আনোয়ারুল ও তার স্ত্রীর আয়কর নথি পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।
রিপোর্টারের নাম 



















