শীত শেষে বসন্ত চললে ঢাকার বাতাসের মানের উন্নতি হচ্ছেই না। দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। গতকাল অর্থাৎ, মঙ্গলবার বায়ুদূষণে ঢাকা শীর্ষে অবস্থান করলেও বায়ুর ছিলো ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকেও ঢাকা রয়েছে বায়দূষণের শীর্ষে। তবে, বাতাসের মানে আগের থেকে অবনতি হয়েছে। আজ ঢাকার বাতাস ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। স্কোর রয়েছে ৩১৫।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।
ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুদূষণের মাত্রা ২৩৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, সেখানে বায়ুর মান ১৯৭। দূষিত শীর্ষ শহরের তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে চীনের বেইজিং, নেপালের কাঠমুণ্ঠু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না। তালিকায় এরপরেই রয়েছে আলজেরিয়ার আলজিয়েরস, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও জাপানের কোবে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
রিপোর্টারের নাম 



















