ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এদিন সকালে ৯টার কিছু আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

দুই ঘণ্টা বৈঠক শেষে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় শুধু বললেন, “বৈঠক ভালো হয়েছে।” অন্য কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি।

মার্কিন পররাষ্ট্র দফতরে ডোনাল্ড লু’র উত্তরসূরি হিসেবে পল কাপুরের প্রথম ভারত ও বাংলাদেশ সফর। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সফরের প্রথম সূচি হিসেবে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন তিনি।  

ঢাকায় তিন দিনের এ সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গও আলোচনায় আসবে। তার এ সফরকে রাজনৈতিক সফর হিসেবে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন। 

খসড়া সূচি অনুযায়ী, পল কাপুর বুধবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
 
সফরের শেষ দিনে বৃহস্পতিবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকালে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন।

এদিন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও জানা গেছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা আছে তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অপরাধ দমনের নির্দেশ, ট্রাফিকে নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর

আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬