ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা: দুদকের আবেদনে আদালতের নির্দেশ

আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ডিএমডি মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (৪ মার্চ) দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, মাহমুদ হাসানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলাটি তদন্তাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

একই ধরনের অভিযোগে জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত উভয় আবেদন মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সহকারী সচিবের ঢাকা সফর: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা: দুদকের আবেদনে আদালতের নির্দেশ

আপডেট সময় : ০১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬