ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে ফায়ার সার্ভিসের সদস্য নিহত

বরিশালের উজিরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রান্ত মন্ডল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীর উত্তর পার্শ্বের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
প্রান্ত মন্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মন্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে বরিশালে যাচ্ছিলেন। এ সময় ইচলাদী পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি।

ওসি আরও জানান, পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে ফায়ার সার্ভিসের সদস্য নিহত

আপডেট সময় : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬