মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য আটক: যৌথবাহিনীর অভিযান

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম প্রেনপং ম্রো (২৫)। তিনি সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রোর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক প্রেনপং ম্রো দীর্ঘদিন ধরে ঐ এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

যৌথবাহিনীর সদস্যরা অস্ত্রসহ প্রেনপং ম্রোকে আটকের পর লামা থানায় হস্তান্তর করে। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কামাল জানান, আটককৃত ব্যক্তি পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সক্রিয় সদস্য। তাকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য আটক: যৌথবাহিনীর অভিযান

আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬