ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমান বন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি অ্যারাইভাল বাতিল করা হয়েছে।

এছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে সোয়া ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল পৌনে নয়টায় অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীর দাবি অভিমান থেকে আত্মহত্যা

চট্টগ্রাম বিমান বন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬