মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন শিশু আটক

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। সোমবার রাত ১১টার দিকে আটককৃত শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক তিন শিশু হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।

পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।

আটক শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ডোমার থানার ওসি জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন শিশু আটক

আপডেট সময় : ০১:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬