ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জামালপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীর ফেস্টুনে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুরের অভিযোগ

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের ফেস্টুন পুড়িয়ে দেওয়া এবং একটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সোহেল মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে সম্ভাব্য মেয়রপ্রার্থী সোহেল রানা খানের জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনগুলো দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে টাঙানো হয়। এর মাত্র ২০ মিনিট পরেই ১২নং ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি বিজু আহমেদ ও সাধারণ সম্পাদক হান্নানের নেতৃত্বে প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদের কর্মী-সমর্থকরা ফেস্টুনগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

সোহেল মিয়া আরও অভিযোগ করেন, ফেস্টুন পোড়ানোর পর তার দোকানেও ভাঙচুর চালানো হয়। তিনি বলেন, সোহেল রানা খানের সমর্থক হওয়ায় তাকে প্রাণনাশ ও এলাকা থেকে উচ্ছেদের হুমকিও দিচ্ছেন শাহ মাসুদের কর্মীরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। ফেস্টুন পোড়ানো ও দোকান ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সোহেল রানা খানের সমর্থক সোহেল মিয়া।

তবে, অভিযুক্ত সম্ভাব্য মেয়রপ্রার্থী শাহ মাসুদের সমর্থক ১২নং ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) সভাপতি আব্দুল হান্নান অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এসব অভিযোগ সঠিক নয়, এ রকম কোনো ঘটনাই ঘটেনি।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের আদেশ আজ

জামালপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীর ফেস্টুনে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬