ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাজনৈতিক সংঘাতের জেরে জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার মূল আসামি মেহেদী হাসানকে (৩৫) সোমবার ভোরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল। মেহেদী হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে। এর আগে গত শনিবার জীবননগর থানা পুলিশ একই মামলার আরও দুই আসামি আব্দুস সালাম ও জসীম উদ্দিনকে গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার দুপুরে প্রধান আসামি মেহেদী হাসানকে চুয়াডাঙ্গা আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, জীবননগরের হাসাদাহ এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ চলাকালে হাফিজুর রহমান নিহত হন। ওই ঘটনায় নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের পর থেকে সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬