ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নিষেধাজ্ঞা সত্ত্বেও ওসমানীনগরে আ.লীগ-যুবলীগের ইফতার, বিতর্ক

সিলেটের ওসমানীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশ রবিবার রাতে ইফতার মাহফিলের আয়োজন করেছে। উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা। অনুষ্ঠানের ছবি ও ভিডিও গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আমরা মাঠে আসছি” নামক একটি আইডি থেকে শেয়ার করা হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নানা মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, বিএনপির কয়েকজন নেতা পাল্টা অভিযোগ তুলেছেন যে, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ মদদেই এই ইফতার আয়োজন করা হয়েছে। তবে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো আয়োজনে কোনো প্রকার সহযোগিতা প্রদান করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লব মামলা: মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

নিষেধাজ্ঞা সত্ত্বেও ওসমানীনগরে আ.লীগ-যুবলীগের ইফতার, বিতর্ক

আপডেট সময় : ০৪:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬