পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হত্যা ও নাশকতার একাধিক মামলার আসামি, স্থানীয়ভাবে ‘আজিজ মিনিস্টার’ নামে পরিচিত আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আজিজ হাওলাদার। তিনি এলাকায় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 






















