ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের তিন সদস্যের জেল হাজতে প্রেরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (১ মার্চ, ২০২৬) সকালে তাদের আমলী গোবিন্দগঞ্জ (চৌকী) আদালতে হাজির করা হয়। এই তথ্য নিশ্চিত করেছে থানা সূত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই, ২০২৫ তারিখে দায়েরকৃত একটি মামলায় (এফআইআর নং ৩২, তারিখ ২২ জুলাই ২০২৫, জিআর মামলা নং-৩৩১) গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দিদারুল মিয়া (২১), লিটন আকন্দ (২৬) এবং মোক্তার আলী (১৯)।

থানা সূত্রে আরও জানা যায়, ২২ জুলাই, ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। কোমরপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালীন আশিকের বাড়িতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দিদারুল মিয়া এবং লিটন আকন্দকে আটক করা হয়, যদিও অন্য কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং একটি সাদা রঙের টেন্ডা রাউটার জব্দ করা হয়। জব্দ তালিকার জন্য সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অর্থ বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাৎ করত।

পরবর্তীতে, ১ মার্চ, ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে লিটন আকন্দকে তার বসতবাড়ির পেছনের বাগান থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, পলাতক আসামি মোক্তার আলীর নাম ও ঠিকানা শনাক্ত করা হয়েছে।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। এই মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা, ইরানের পাল্টা জবাবের ইঙ্গিত

গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের তিন সদস্যের জেল হাজতে প্রেরণ

আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬