ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইংলিশ লিগে শীর্ষ দলগুলোর দাপট, বায়ার্ন-পিএসজিরও জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয় পেয়েছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার শিষ্যরা ২-১ গোলের ব্যবধানে শক্তিশালী চেলসিকে পরাস্ত করেছে। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডও জয়ের ধারা অব্যাহত রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ডের দল ২-১ গোলের কঠিন লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।

শনিবার রাতে অনুষ্ঠিত লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিও জয় পেয়েছে। লিডস ইউনাইটেডের মাঠে তারা ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে। ম্যানসিটি’র একমাত্র জয়সূচক গোলটি আসে অ্যান্টোয়ান সেমেনিও’র পা থেকে। একই রাতে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এক রুদ্ধশ্বাস ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে, যেখানে হ্যারি কেইন জোড়া গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। ফরাসি লিগ ওয়ানেও দাপট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), লে হাভ্রে’কে ১-০ গোলে পরাজিত করে তারা।

ম্যাচের বিরতির ঠিক আগ মুহূর্তে সিটি তাদের কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয়। ডি-বক্সের ভেতর থেকে রায়ান আইত-নুরি বল বাড়িয়ে দেন, যা পেয়ে গোলমুখে স্লাইড করে ডান পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন সেমেনিও।

এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটি ইংলিশ লিগে টানা চার ম্যাচে জয়লাভ করেছে। শীর্ষস্থানে থাকা আর্সেনালের সঙ্গে তারা পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে। ২৮ ম্যাচে ১৮টি জয় এবং পাঁচটি ড্র সহ ৫৯ পয়েন্ট নিয়ে সিটি বর্তমানে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তাদের থেকে মাত্র ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে রাজত্ব করছে কোচ মিকেল আর্তেতার নেতৃত্বাধীন আর্সেনাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

ইংলিশ লিগে শীর্ষ দলগুলোর দাপট, বায়ার্ন-পিএসজিরও জয়

আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬