ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আইনজীবী সমিতি নির্বাচন: কক্সবাজারে আ.লীগের ৭ ও ৪ পদে বিএনপির জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সর্বাধিক ৭ পদে বিজয়ী হয়েছেন। ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার উদ্দিন হেলালী।

শনিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

এবার বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোহাম্মদ আব্দুল মন্নান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান ও নির্বাহী সদস্য পদে আজিজুল করিম।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে আকতার উদ্দিন হেলালী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সাধারণ সম্পদাক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী, নেজামুল হক ও এস এম জসিম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে নির্বাচিতদের মধ্যে আছেন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও ইকবাুলর রশিদ আমিন, সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়ায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে লক্ষ্যমাত্রা ছাড়াল পেঁয়াজ চাষ: বাম্পার ফলনের আশা থাকলেও উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক

আইনজীবী সমিতি নির্বাচন: কক্সবাজারে আ.লীগের ৭ ও ৪ পদে বিএনপির জয়

আপডেট সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬