ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের মামলা, আটক ৬

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে।

শনিবার কালীগঞ্জ থানার এস আই জাহিদ হোসেন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় একজন ইউনিয়ন চেয়ারম্যানসহ ৬ বিএনপির কর্মীকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গির মন্ডল,পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। আটককৃতরা সবাই মহারাজপুর ইউনিয়নের খামারাইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে। এসময় কালীগঞ্জ থানার ৩ জন পুলিশ সদস্য আহত হয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার মামলার আসামিদের শনিবার বিকাল ৩টার দিকে বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে লক্ষ্যমাত্রা ছাড়াল পেঁয়াজ চাষ: বাম্পার ফলনের আশা থাকলেও উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের মামলা, আটক ৬

আপডেট সময় : ১২:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬