মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ১ মাদক কারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে একটি চেকপোস্ট বসায়। সেসময় একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হলে গাড়ির গিয়ার বক্সের নিচে কালো কসটেপ মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। ওই পোটলার ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ মোহাম্মদ জোনায়েদ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ১ মাদক কারবারি

আপডেট সময় : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬