চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি নমোপাড়ায় এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন আরমান (১৮), আবির বকাউল (১৮), জিলান (১৯), শুভ (১৮), নিহাদ (১৯), মোহন (২২), আলিফ (২২), নিরব ফকির (১৮), মিনহাজ ফকির (১৯), সোহান (১৯), রিয়াদ মোল্লা (১৮), সাইফ (১৮) এবং তাদের আরও কিছু সহযোগী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর তিন ছেলে বিদেশে বসবাস করেন। সম্প্রতি তাদের এক ছেলের বিয়ে উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি গায়ে হলুদের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই অভিযুক্তরা চাঁদাবাজির চেষ্টা করে এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় তারা হামলা চালায়।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ মন্ডল জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























