ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘দলীয় লোক হলেও ছাড় নয়, চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ’ মাদারীপুরে জাহান্দার আলী মিয়ার হুঁশিয়ারি

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহান্দার আলী মিয়া অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তি যদি তার নিজ দলেরও হয়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি অপরাধীদের পক্ষে সুপারিশ করতে আসা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

গত শুক্রবার রাজৈর উপজেলার আমগ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে দুর্নীতি ও অবৈধ উপার্জন থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “রমজান আমাদের শপথ নেওয়ার মাস। হারামের দিন শেষ হয়ে গেছে, এখন আমাদের লক্ষ্য একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়া।”

অনুষ্ঠানে উপস্থিত রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিশেষ নির্দেশনা দিয়ে সংসদ সদস্য বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের একটি পৃথক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে তালিকা করে সাঁড়াশি অভিযান চালাতে হবে।

অপরাধীদের পক্ষে কোনো রাজনৈতিক তদবির চলবে না উল্লেখ করে জাহান্দার আলী মিয়া বলেন, “আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করুন। যারা এসব অপরাধীর জন্য সুপারিশ করতে আসবে, তাদেরও ছাড় দেবেন না। আইনের চোখে সবাই সমান।”

ইফতার মাহফিলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি বিরোধে পীরগাছায় বৃদ্ধ খুন, আহত ২

‘দলীয় লোক হলেও ছাড় নয়, চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ’ মাদারীপুরে জাহান্দার আলী মিয়ার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬