ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রোমাঞ্চকর সেমিফাইনাল পেরিয়ে জাতীয় কাপ দাবার ফাইনালে ফাহাদ, সঙ্গী মনন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্পেকট্রাম বাংলাদেশ জাতীয় কাপ দাবার চূড়ান্ত পর্বে মুখোমুখি হচ্ছেন দেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। রোমাঞ্চকর সেমিফাইনাল পেরিয়ে ফাহাদ এবং ওয়াক ওভার পেয়ে মনন, দুজনেই এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। আজ দুপুর ২টায় শুরু হবে ফাইনালের প্রথম গেমের খেলা।

সেমিফাইনালের প্লে-অফ ম্যাচে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। এই ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। ফাহাদ ও তাহসিনের মধ্যে অনুষ্ঠিত দুটি র‌্যাপিড গেম ১-১ পয়েন্টে ড্র হওয়ার পর দুটি ব্লিডজ গেমও ১-১ পয়েন্টে অমীমাংসিত থাকে। শেষ পর্যন্ত স্নায়ুচাপের সাডেন ডেথ গেমে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করেন ফাহাদ।

অন্যদিকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অবশ্য অপেক্ষাকৃত সহজে ফাইনালে উঠেছেন। তিনি আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের বিপক্ষে ওয়াক ওভার পাওয়ায় সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রোমাঞ্চকর সেমিফাইনাল পেরিয়ে জাতীয় কাপ দাবার ফাইনালে ফাহাদ, সঙ্গী মনন

আপডেট সময় : ০৮:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬