ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে চেন্নাইয়ে মুখোমুখি ভারত-জিম্বাবুয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের টিকিয়ে রাখার মিশনে আজ মাঠে নামছে ভারত ও জিম্বাবুয়ে। টুর্নামেন্টের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দুই দলের জন্যই আজকের ম্যাচটি কার্যত ‘অস্তিত্ব রক্ষার লড়াই’। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়।

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে সুপার এইটের শুরুটা তাদের জন্য সুখকর হয়নি; ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছে তারা। অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে দাপট দেখানো ভারতও সুপার এইটের প্রথম ম্যাচে খেই হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারে কোণঠাসা হয়ে পড়া ভারতীয়দের জন্য আজকের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই দুই শিবিরের সামনেই। বিশেষ করে ভারতকে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গত কয়েকটি ম্যাচে দলের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য থাকায় ভারসাম্য ফেরাতে ডানহাতি সঞ্জু স্যামসনকে একাদশে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তিলক ভার্মা। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নেওয়া স্যামসন দলে ফিরলে ঈশান কিশানকে তিন নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারতকে চমকে দিতে প্রস্তুত জিম্বাবুয়েও। প্রথম ম্যাচে হারের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে নামতে চায় তারা। দলটির প্রধান কোচ ডেভ সামন্স মনে করেন, চাপের মুখে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হবে এই ম্যাচের মূল চাবিকাঠি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ রুখতে ব্লেসিং মুজারাবানি ও অধিনায়ক সিকান্দার রাজাদের বোলিংয়ে আরও বৈচিত্র্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সামন্সের মতে, বোলারদের পূর্বপরিকল্পনায় আটকে না থেকে পরিস্থিতির দাবি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে আজ কারা শেষ হাসি হাসবে—ভারত কি তাদের চেনা ছন্দে ফিরবে, নাকি জিম্বাবুয়ে নতুন কোনো রূপকথার জন্ম দেবে, তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে চেন্নাইয়ে মুখোমুখি ভারত-জিম্বাবুয়ে

আপডেট সময় : ০৬:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬