শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) জনবল নিয়োগের বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে স্থায়ী ভিত্তিতে ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জন দক্ষ ও যোগ্য নারী-পুরুষ নিয়োগ প্রদান করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নতুনরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তদের পদ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় প্রার্থীর রঙিন ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। আবেদন ফি বাবদ পদভেদে ৫৬ টাকা ও ১১২ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত হয়েছে ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলী অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























