ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রেমের ফাঁদে ফেলে মোহাম্মদপুরে তরুণকে অপহরণ, নারীসহ গ্রেফতার ৭

প্রেমের প্রলোভনে ডেকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগের বউ বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)।

এ সময় ভুক্তভোগী সবু হোসেনকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তারা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

জাহাঙ্গীর আলম বলেন, “মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে ওরা আমার ছেলেকে তুলে নেয়। প্রথমে ৫০ হাজার টাকা চায়। টাকা না দিলে মারধর করে হত্যার ভয় দেখায়।”

তিনি আরও বলেন, “ওরা আমার বড় ছেলেকে ফোন করে টাকা দাবি করে। ভয়ে ৫ হাজার টাকা বিকাশে পাঠাই। এরপরও আরও টাকা চাইতে থাকে ও হুমকি দেয়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ছেলেকে উদ্ধার করে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সবুর এক সময়ের সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় তাকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের সহায়তায় মারধর করে মুক্তিপণ দাবি করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রতারণা ও অপহরণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ও টাকা আদায়ের ঘটনা স্বীকার করেছে। ইয়াসমিন প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের যোগাযোগ তৈরি করে সবুকে ডেকে নিয়ে এই পরিকল্পনা করেন।

পুলিশ বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয় কিশোর গ্যাং–সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পুরো চক্রের পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

প্রেমের ফাঁদে ফেলে মোহাম্মদপুরে তরুণকে অপহরণ, নারীসহ গ্রেফতার ৭

আপডেট সময় : ০৯:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫