ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সচিবালয়ে প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কাজে যোগ দেন।

সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত কক্ষে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খোলা আকাশের নিচে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সেই শপথ গ্রহণের পর আজ থেকেই আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে অফিস শুরু করলেন নতুন প্রধানমন্ত্রী। তার এই আগমণকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

সচিবালয়ে প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬