আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি নতুন করে আলোচনায় এসেছে। এই আলোচনার আবহে এবার একই স্লোগান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই বার্তাটি শেয়ার করেন। পোস্টটি করার পর থেকেই তা দ্রুত নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ফেসবুক পোস্টে জামায়াত আমির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নিজের প্রত্যাশা ব্যক্ত করে লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রেক্ষাপটে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি ভার্চুয়াল জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াত আমিরের এই পোস্টটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























