ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢামেকে নারী চিকিৎসককে অশালীন মন্তব্যের অভিযোগ, সহযোগী অধ্যাপককে সাময়িক অব্যাহতি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অ্যানেস্থেসিয়া বিভাগের একজন চিকিৎসক আজ লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবিগুলোর মধ্যে প্রধান দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসককে দায়িত্ব থেকে অপসারণ। আমরা অভিযোগটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি।”

এর আগে, এ ঘটনার প্রতিবাদে অ্যানেস্থেসিয়া বিভাগে সোমবার সকালে প্রায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। পরে হাসপাতাল প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, অ্যানেস্থেসিয়া বিভাগের ওই নারী চিকিৎসক গত ১ নভেম্বর নিউরোসার্জারি বিভাগের ‘হোয়াইট ইউনিট’-এ যোগ দেন। যোগদানের পর ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডা. শামসুল ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অ্যানেস্থেসিয়া বিভাগ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনা জানাজানি হলে সোমবার সকালে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা আন্দোলনে নামেন এবং কর্মবিরতি দিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

হাসপাতাল পরিচালক জানান, অভিযোগ পাওয়ার পর নিউরোসার্জারি বিভাগ অভিযুক্ত চিকিৎসককে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ঢামেকে নারী চিকিৎসককে অশালীন মন্তব্যের অভিযোগ, সহযোগী অধ্যাপককে সাময়িক অব্যাহতি

আপডেট সময় : ০৮:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫