শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা। জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ন্যাশনাল ডক্টরস ফোরামের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, সহ-সভাপতি ডা. মো: আতিয়ার রহমান, এবং জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব। এছাড়াও, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর এনডিএফ এর সহ-সেক্রেটারি ডা হাসানুল বান্না এবং অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকও বৈঠকে অংশ নেন।
রিপোর্টারের নাম 

























