আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে বসছে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনটি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এছাড়াও, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশসমূহ এই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী, অধিবেশনে শোক প্রস্তাবও উত্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, এয়োদশ জাতীয় সংসদের জন্য ইতোমধ্যেই সংসদ সদস্য হিসেবে সংখ্যাগরিষ্ঠ দলের চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন অধিবেশনের মধ্য দিয়ে দেশের সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























