ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাতৃভাষার আত্মত্যাগের স্মরণে জমিয়তের আলোচনা ও দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার দলটির এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি চেতনার দিন—নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। মাতৃভাষার সঠিক চর্চা, শুদ্ধ ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর জোর দেন তারা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা বশির আহমদ, মাওলানা জয়নুল আবিদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ এবং ছাত্র জমিয়তের সভাপতি রিদ‌ওয়ান মাযহারী।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

মাতৃভাষার আত্মত্যাগের স্মরণে জমিয়তের আলোচনা ও দোয়া

আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬