ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এবারই প্রথম শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন ‘রাষ্ট্রীয় দায়িত্ব’ ##

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

একাত্তরের ভাষা আন্দোলন এবং এর শহীদদের প্রতি এবারই প্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর তিনি দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং হান্নান মাসউদ।

শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতে ইসলামীর আমির। এতদিন কেন আসেননি এবং এবার প্রথমবার ফুল দিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “এবার রাষ্ট্রীয় আচার হিসেবে… এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে। তাই আমি এসেছি।”

এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার কর্মসূচিও তাদের ছিল।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও ভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

এবারই প্রথম শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন ‘রাষ্ট্রীয় দায়িত্ব’ ##

আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬