অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এবারের শ্রদ্ধা নিবেদনে যুক্ত হয়েছে এক অনন্য মাত্রা, যা বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
রাত ১২টা ১ মিনিটে ঘড়ির কাঁটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী প্রচলিত আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি শহীদ মিনার প্রাঙ্গণেই কেবলামুখি হয়ে দাঁড়িয়ে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কোনো ঘটনা, যেখানে কোনো সরকারপ্রধান জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রথাগত রীতির পাশাপাশি মহান আল্লাহর কাছে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করলেন। প্রধানমন্ত্রীর এই নতুন দৃষ্টান্ত ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন উপস্থিত জনমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।
রিপোর্টারের নাম 























