ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করার আহ্বান আসলাম চৌধুরীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক, সাধারণ ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিতে এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।

শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দাস্থ ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ শাহরিয়ার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। ইফতারের আগে সংসদ সদস্য আসলাম চৌধুরী সেখানে অবস্থানরত এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি সকলকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সংসদ সদস্য আসলাম চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মো. কাশেম, মুফতি ফখরুল ইসলাম এবং হাফেজ মোশারফ হোসেনসহ স্থানীয় আলেম-ওলামাবৃন্দ।

রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, বদিউল আলম বদরুল, মোহাম্মদ মোরসালিন, আনোয়ারুল আজিম মুকুল, সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান, রবিউল হোসেন রবি, ইদ্রিস মিয়া মনির ও জাফর ভুইয়া প্রমুখ।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, মূলত এতিম ও অসহায় শিশুদের সাথে রমজানের আনন্দ ভাগ করে নেওয়া এবং দেশের মঙ্গলের জন্য দোয়া করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করার আহ্বান আসলাম চৌধুরীর

আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬