ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২০২৬-২৮ মেয়াদের জন্য জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন: নতুন নেতৃত্বে যারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন সাংগঠনিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে এই নতুন কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা ভার্চুয়ালি অংশ নেন। বৈঠকে আমিরের পরামর্শক্রমে চারজন নায়েবে আমির নির্বাচিত করা হয়েছে। তারা হলেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিয়া গোলাম পরওয়ারকে। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠকে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। একইসাথে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদও গঠন করা হয়, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া জাতীয় পর্যায়ে ৫৯ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়েছেন, যেখানে ১৭ জন নারী সদস্যের প্রতিনিধিত্ব রয়েছে।

দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে ৫ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মাওলানা এটিএম মা’ছুমকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত এই কমিশনে কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

সারাদেশের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী অঞ্চলের দায়িত্বে থাকবেন মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন এবং ঢাকা দক্ষিণ অঞ্চলের দায়িত্ব পালন করবেন আবদুর রব। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রুকনদের সরাসরি ভোটে ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন। জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তখন পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থগিত রাখা হলেও বর্তমানে পরিস্থিতির আলোকে নতুন মেয়াদের জন্য এই নেতৃত্ব নির্বাচন ও শপথ গ্রহণ সম্পন্ন করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

২০২৬-২৮ মেয়াদের জন্য জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন: নতুন নেতৃত্বে যারা

আপডেট সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬