ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গোমতীর চরে মাটি কাটা চলবে না, প্রয়োজনে অপরাধীদের ধরুন: কৃষিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি: গোমতীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গোমতীর চর থেকে এক ফোঁটা মাটিও কেউ কাটতে পারবে না। মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে তাদের আটক করে তাকে অবহিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গত রাতেই কয়েকজন তাকে ফোন করে গোমতীর চরে মাটি কাটার খবর দিয়েছেন। এর প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, “গোমতীর চরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন।”

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে আমিন উর রশিদ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। এ লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

নিরাপদ খাদ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। এই খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমানসহ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

গোমতীর চরে মাটি কাটা চলবে না, প্রয়োজনে অপরাধীদের ধরুন: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬