ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি এই শ্রদ্ধা জানাবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় জামায়াত আমিরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে সক্রিয় হওয়ার চেষ্টা, সতর্ক প্রশাসন

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬