ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নওগাঁয় রমজানে সুলভে দুধ-ডিম বিক্রি শুরু, মাংসেরও আশ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁয় সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি দিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার জেলা প্রাণিসম্পদ চত্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের তাজের মোড়ে অবস্থিত জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম এবং ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান মাসজুড়েই এ বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন সাধারণ ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, “নিম্ন আয়ের অনেক মানুষ অর্থের অভাবে দুধ, ডিম ও মাংস কিনে খেতে পারেন না, যার ফলে তাদের আমিষের চাহিদা পূরণ হয় না এবং অনেকে অপুষ্টিতে ভোগেন। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ বিভাগের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি দুধ ও ডিমের পাশাপাশি সুলভ মূল্যে মাংস বিক্রিরও পরামর্শ দেন।

সংসদ সদস্যের পরামর্শের পর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান জানান, দ্রুততম সময়ের মধ্যেই সুলভ মূল্যে মাংস বিক্রির কার্যক্রমও শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় রমজানে সুলভে দুধ-ডিম বিক্রি শুরু, মাংসেরও আশ্বাস

আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬