ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলামিন (৩২) নামের আরও এক যুবক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রামের মওলা মিয়ার ছেলে। আহত মো. আলামিন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে। তারা দুজনেই একটি মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৮টার দিকে তারা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আশিক মারা যান। গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ১

আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬